০৯ অগাস্ট ২০২৬, রবিবার, ০৫:৫১:৫০ পূর্বাহ্ন
রাজশাহীতে পুলিশের মাদক বিরোধী অভিযান, নারীসহ গ্রেপ্তার-১৩
রাকিবুল হোসেন শাহীন:
  • আপডেট করা হয়েছে : ০৮-০৮-২০২৬
রাজশাহীতে পুলিশের মাদক বিরোধী অভিযান, নারীসহ গ্রেপ্তার-১৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৫টি থানা ও ১টি পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার ৭ আগস্ট ২০২৬ মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


মতিহার থানায় রাত পৌনে ৮টার দিকে সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার মৃত নুর মোহাম্মদের মেয়ে মোছা. কমেলা বেগম (৫২) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৫৪৫ টাকা জব্দ করা হয়। বোয়ালিয়া থানায় রাত পৌনে ১২টার দিকে রাজারহাতা এলাকার রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তর পাশে সিটি কলেজ হোস্টেলের সামনে অভিযান চালিয়ে বাগমারা থানার নাউপাড়া গ্রামের মো. ফিরোজ আলী (১৯) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 


পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী মো. তৌহিদুল ইসলাম (৩৫) ও সোহাগ সরকার (৩২) পালিয়ে যায়। শাহমখদুম থানায় রাত পৌনে ২টার দিকে পবা নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাসিম হোসেন (২৮), মো. ইমান আলী (২৮), মো. জাহাঙ্গীর আলম (২৫), রিক্তা আক্তার (২৩), মো. সম্রাট (২৯), মো. তাননিন হোসেন (২৩), মো. সিহাব উদ্দীন (২২) ও মো. গোলাম রাব্বী (২২)। তাদের কাছ থেকে সর্বমোট ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চন্দ্রিমা থানায় রাত ৯টার দিকে মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোসা. সোনিয়া আক্তার (২৮) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া বিকাল সোয়া ৫টার দিকে তালাইমারী পুলিশ ফাঁড়ি মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মানিক মিয়া (২৫) কে গ্রেপ্তার করে। 


তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। বেলপুকুর থানায় রাত পৌনে ২টার দিকে বেলপুকুর রেলগেট পাড়ায় অভিযান চালিয়ে মো. সইবুর আলী ওরফে সবুজ (২৩) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন