০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ০৭:১৩:৩৫ অপরাহ্ন
রাজশাহীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২৬
রাজশাহীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, এসকাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


 গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে কাটাখালী থানা পুলিশ টাংগন মধ্যপাড়া এলাকার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় পেশাদার মাদক ব্যবসায়ী মো: রনি শেখ (২৬), পিতা- মো: জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।


 আসামি রনির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ১টি ও আরএমপির বিভিন্ন থানায় ৫টি সহ মোট ৬টি মাদক মামলা রয়েছে।একই দিন রাত আনুমানিক পৌনে ১টার দিকে কাটাখালী থানা পুলিশ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মো: রুস্তম আলী (৪০), পিতা- মো: আ: সালামকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মতিহার ও কাটাখালী থানায় পৃথক ২টি মাদক মামলা রয়েছে। অপরদিকে বোয়ালিয়া থানা পুলিশ গত ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে শিল্পীপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে মো: জহুরুল ওরফে জনি (৩৯), পিতা- মৃত তোফাজ্জলকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও বোয়ালিয়া থানা পুলিশ গত ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক সোয়া ৯টার দিকে খড়বোনা নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে মো: সোহেল (৩৬), পিতা- মৃত শাজাহানকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন