০৪ এপ্রিল ২০২৬, শনিবার, ০৪:৫১:৪২ পূর্বাহ্ন
জাবির আইবিএ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২৫
জাবির আইবিএ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আইবিএ (ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) ফলাফল প্রকাশিত হয়েছে।



 রোজায় খোলা থাকবে স্কুল, শবে মেরাজ-আশুরায় থাকছে না ছুটি

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ‎ ‎ ‎এ বছর ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) মোট ২টি শিফটে অনুষ্ঠিত হয়েছে।


এর মধ্যে ২ শিফটে ছেলে এবং নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ইউনিটে ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৫ হাজার ৪১১ জন। এই ইউনিটে আসনপ্রতি লড়ছেন ১০৮ জন। ‎ ‎ভর্তি পরীক্ষা শুরু হয় ২১ ডিসেম্বর ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে। ইতোমধ্যে ‘সি’ ‘বি’ ‘সি১’ আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং ফল প্রকাশিত হয়েছে।


শেয়ার করুন