১৫ এপ্রিল ২০২৬, বুধবার, ১২:৫৭:০২ পূর্বাহ্ন
রাজধানীতে চাঁদা না দেওয়ায় এমব্রয়ডারি কারখানায় হামলা, মালিকসহ আহত ৩
  • আপডেট করা হয়েছে : ২২-০২-২০২৬
রাজধানীতে চাঁদা না দেওয়ায় এমব্রয়ডারি কারখানায় হামলা, মালিকসহ আহত ৩

রাজধানীর আদাবরে আবির ফ্যাশন নামের একটি এমব্রয়ডারি কারখানায় কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।



এতে কারখানার মালিক ও কর্মচারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ জানায়, জড়িতদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ‎ জানা গেছে, কারখানায় শ্রমিকদের বেতন দেয়ার সময় হলেই ‎আদাবর এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। যার নেতৃত্ব দেয় রাসেল ওরফে কালা রাসেল নামের এক যুবক। এর জেরে আদাবর থানার সামনে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন কারখানার মালিক ও শ্রমিকরা।


‎ভুক্তভোগীদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসী রাসেল বাহিনী। এতে কয়েকজন গুরুতর আহত হয়।


‎পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। এরপর ‎মামলা নিয়েই আদাবর এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।


‎পুলিশ জানায়, স্থানীয় কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দমনে টহল জোরদার করা হয়েছে।


ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদকে সামনে রেখে নজরদারি আরো বাড়ানো হবে।


শেয়ার করুন