১৪ জুন ২০২৬, রবিবার, ১১:০৪:০৩ অপরাহ্ন
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৭
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২৬
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৭

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর পৃথক অভিযানে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের  গ্রেফতার করা হয়। 


আজ রবিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছে। গ্রেফতারকৃতদের ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। 


শেয়ার করুন