০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ০৮:১৭:৫৮ অপরাহ্ন
রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২৬
রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক

৩০ পর রাজশাহী-নাটোর হয়ে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এরআগে রাজশাহীর সঙ্গে নাটোরের মালিক শ্রমিকদের অভ্যন্তরিন দ্বন্দ্বে শুক্রবার (৪ সেপ্টম্বর) সকাল ছয়টা থেকে বাস চলাচল ব্যহত হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে বাস চলাচল স্বাভাবিক হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- গত বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে আটকে দেন স্থানীয় বাস মালিক-শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে আরেকটি বাসে তুলে দর্শনার উদ্দেশে পাঠানো হয়। পরবর্তীতে ওই বাস ছেড়ে দেয়া হলেও রাজশাহী থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়।


এসময় রাজশাহী থেকে চাঁপাইনব্বগঞ্জ, নওগাঁ, জায়পুরহাট রুটের বাস চলাচল স্বাভাবিক ছিল। কয়েকটি বাস নাটোর হয়ে ঢাকা ও রংপুরের গিয়েছে। পরবর্তিতে পুরেপুরি বন্ধ হয়ে যায় বাস চলাচল। এক টানা ৩০ ঘণ্টা বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফেরে।


গতকাল শুক্রবার দীর্ঘ সময় কাউন্টারে অপেক্ষা করেও অনেকে বাসায় ফিরে গিয়েছেন। অনেকেই আবার বিকল্প উপায়ে গন্তব্যে ছুটেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। তারা জানান, জরুরি কাজে বিভিন্ন গন্তব্যে যেতে না পেরে চরম দুর্ভোগে পড়েন তারা।


এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, আলোচনার মাধ্যমে বিরোধের অবসান হওয়ায় বাস চলাচল স্বাভাবিক হয়েছে।


শেয়ার করুন