২২ নভেম্বর ২০২৬, রবিবার, ০৬:৫৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হামের উ`প`সর্গে আরও ৯ শি`শু`র মৃ`ত্যু
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৬
হামের উ`প`সর্গে আরও ৯ শি`শু`র মৃ`ত্যু

সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে।



রোববার (২২ নভেম্বর) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৮ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত রোগী পাওয়া গেছে ১ হাজার ১৬২ জন। এ ছাড়া নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৮ জন।



গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম আক্রান্ত ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।


এ ছাড়া একই সময়ে সারা দেশে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাঁদের মধ্যে ২৬ হাজার ১৩৬ জনের হাম শনাক্ত হয়েছে।




শেয়ার করুন