২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৮:০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
এশিয়ান গেমসে সোনা জিতে ১১ বছরের শিশুর ইতিহাস
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২৬
এশিয়ান গেমসে সোনা জিতে ১১ বছরের শিশুর ইতিহাস

মাত্র ১১ বছর বয়সেই চলমান এশিয়ান গেমসে সোনা জিতেছেন জাপানের ইউকি কুরিহারা। শনিবার (২৬ সেপ্টেম্বর) পুয়ো পুয়ো চ্যাম্পিয়নসের ফাইনালে দক্ষিণ কোরিয়ার ২৪ বছর বয়সী কাং দংশিনকে ১০–২ ব্যবধানে হারিয়েছে কুরিহারা।


ফাইনালের প্রথম গেমে ১–০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল কুরিহারা। তবে পরের গেম থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ১০–২ ব্যবধানে জেতে ১১ বছর বয়সী এই খেলোয়াড়।


জাপানের ১১ বছর বয়সী ইস্পোর্টস খেলোয়াড় ইউকি কুরিহারা


এই অল্প বয়সে সোনা জিতেও কোনো উল্লাস করেননি কুরিহারা। উলটো লজ্জায় পেয়েছেন কিছুটা। কুরিহারা বলেন, ‘সত্যি বলতে, আমি একটু লজ্জা পেয়েছিলাম। তাই ঠিকমতো অভিব্যক্তি প্রকাশ করতে পারিনি, মুখের ভাবও খুব একটা পরিবর্তন করতে পারিনি।’ 


সোনার পদক হাতে পাওয়ার অনুভূতি অবশ্য লুকায়নি কুরিহারা, ‘আমি সত্যিই খুব খুশি। সোনার পদকটা খুব সুন্দর, চকচকে ও ভারী।’




এশিয়ান গেমসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী পদকজয়ীর কোনো নির্ভরযোগ্য সর্বজনীন রেকর্ড অবশ্য নেই। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ইন্দোনেশিয়ার বুংগা নিয়ামাস ১২ বছর বয়সে মেয়েদের স্কেটবোর্ডিংয়ে ব্রোঞ্জ জিতেছিল। তিন বছর আগে হাংজু এশিয়ান গেমসে ১৩ বছর বয়সে মেয়েদের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে সোনা জিতেছিল চীনের চুই চেনসি। সেই তালিকায় এবার নিজের নামটাও লিখে ফেললো কুরিহারা।


শেয়ার করুন