০৩ অক্টোবর ২০২৬, শনিবার, ০২:২১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২৬
রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

রাজশাহীর দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুর্গাপুর উপজেলা সাবেক সভাপতি আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে দুর্গাপুর থানা পুলিশের একটি দল উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো: আলমগীর হোসেন, পিতা- আবুল হোসেন, সাং- হরিপুর, দুর্গাপুর। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুর্গাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি এবং দুর্গাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন