১২ জুন ২০২৬, শুক্রবার, ০২:৫৬:৩৯ অপরাহ্ন
নতুন পে-স্কেল জুলাই থেকেই কার্যকর, কার বেতন কত?
  • আপডেট করা হয়েছে : ১২-০৬-২০২৬
নতুন পে-স্কেল জুলাই থেকেই কার্যকর, কার বেতন কত?

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই পে-স্কেল কার্যকর হবে।


তবে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বরাদ্দ বাড়বে ৯৬ শতাংশ।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ খাতের বরাদ্দ নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।


বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই (২০২৬) হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।


তিনি আরো বলেন, দেশের বিভিন্ন অঞ্চল—এর মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।


অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো তথা পে-স্কেল আগামী মাস থেকে কার্যকর হতে যাচ্ছে।


এ ছাড়া সব পর্যায়ে দ্বিগুণ থেকে আড়াইগুণের মতো মূল বেতন বাড়ানো হয়েছে নতুন বেতনকাঠামোতে। এর ফলে সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়াসহ মূল বেতনের সঙ্গে সব ভাতা যোগ করে দাঁড়াবে ৪১ হাজার ৯০৮ টাকা।


গ্রেড ১ : ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা।


গ্রেড ২ : ৬৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার টাকা।


গ্রেড ৩ : ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার টাকা।


গ্রেড ৪ : ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা।


গ্রেড ৫ : ৪৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮৬ হাজার টাকা।


গ্রেড ৬ : ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭১ হাজার টাকা।


গ্রেড ৭ : ২৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৮ হাজার টাকা।


গ্রেড ৮ : ২৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৭ হাজার ২০০ টাকা।


গ্রেড ৯ : ২২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৫ হাজার ১০০ টাকা।


গ্রেড ১০ : ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা।


গ্রেড ১১ : ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা।


গ্রেড ১২ : ১১ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার ৩০০ টাকা।


গ্রেড ১৩ : ১১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা।


গ্রেড ১৪ : ১০ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৩ হাজার ৫০০ টাকা।


গ্রেড ১৫ : ৯ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার ৮০০ টাকা।


গ্রেড ১৬ : ৯ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৯০০ টাকা।


গ্রেড ১৭ : ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা।


গ্রেড ১৮ : ৮ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা।


গ্রেড ১৯ : ৮ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৫০০ টাকা।


গ্রেড ২০ : ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা।


শেয়ার করুন