০১ অগাস্ট ২০২৬, শনিবার, ১২:৫৭:৩৭ পূর্বাহ্ন
রাজশাহীতে অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা-হেরোইন-ইয়াবা উদ্ধার
রাকিবুল হোসেন শাহীন:
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২৬
রাজশাহীতে অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা-হেরোইন-ইয়াবা উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে নগরী থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বোয়ালিয়া থানার পাঠানপাড়ার মো: শ্যামল শেখ (২৮), রাজপাড়ার দাশপুকুরের মো: আলামিন (২৬), পূর্ব মোল্লাপাড়ার ফিরোজ আলী (২৬), লক্ষীপুর প্যারামেডিকেল মোড়ের মো: মাহামুদ হাসান সুমন (৪০) এবং বহরমপুরের বাবু (৪০)। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা, ১.১ গ্রাম হেরোইন, ৫৯ পিস ট্যাপেন্টাডল, ১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ২শ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাবুর বিরুদ্ধে ৫টি, শ্যামলের বিরুদ্ধে ২টি ও আলামিনের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন