১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:২১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি বিজ্ঞপ্তি
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি বিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত হয়। কলেজ পর্যায়ের পরিচালনা কমিটিকে গভর্নিং বডি এবং মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের কমিটিকে বলা হয় ম্যানেজিং কমিটি। শিক্ষা বোর্ডের মাধ্যমে এসব কমিটি গঠন করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাস্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬ চূড়ান্ত না হওয়ায় গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরের নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।



জরুরি এ বিজ্ঞপ্তির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।




শেয়ার করুন