০৮ নভেম্বর ২০২৬, রবিবার, ০৪:৪৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকগাছি ইউপি নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী
শাহ্ সোহানুর রহমান সোহান, পুঠিয়া:
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৬
ভালুকগাছি ইউপি নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার ৪ নং ভালুকগাছি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা উপলক্ষে কর্মী ও সুধী সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ভালুকগাছি ইউনিয়ন শাখা।


শনিবার (০৭ নভেম্বর ২০২৬) বিকাল ৪টায় ভালুকগাছি ইউপি বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকগাছি ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন।


এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ মিনহাজুল ইসলাম, পুঠিয়া উপজেলা শাখার নায়েবে আমির মোঃ শহিদুল ইসলাম এবং পুঠিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ. বি. এম. মাসুম।


সমাবেশে আনুষ্ঠানিকভাবে ৪ নং ভালুকগাছি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার সূরা ও কর্মপরিষদ সদস্য ড. মোঃ জাকির হোসেন এর নাম ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ইউনিয়নজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।



শেয়ার করুন