১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১১:৫৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তিতে আবেদন, শীর্ষে রয়েছে যে ১০ কলেজ
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৬
একাদশে ভর্তিতে আবেদন, শীর্ষে রয়েছে যে ১০ কলেজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনে সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রয়েছে সরকারি আনন্দমোহন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও ঢাকা সিটি কলেজ।




বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রথম পর্যায়ের ভর্তি ফল প্রকাশ করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে আবেদনসংখ্যার ভিত্তিতে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ ১০ কলেজের তথ্য পাওয়া গেছে।



প্রকাশিত ফলে দেখা গেছে, প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। তবে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ শিক্ষার্থী এবার কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাননি।



বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর (রবিবার) রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন। এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন।


আবেদনের সংখ্যার হিসাবে এবার শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকা ১০টি কলেজ হলো—


১. সরকারি আনন্দমোহন কলেজ: কলেজটিতে আসন রয়েছে ৯৮১টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩২ হাজার ৬৭৮টি।


২. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ: কলেজটিতে আসন রয়েছে ২ হাজার ৩৭৯টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩২ হাজার ৬৪০টি।


৩. ঢাকা সিটি কলেজ: কলেজটিতে আসন রয়েছে ৪ হাজার ২৮০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩১ হাজার ৯৫১টি।


৪. সরকারি বাংলা কলেজ: কলেজটিতে আসন রয়েছে ১ হাজার ৪৫০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩০ হাজার ৭১৮টি।


৫. বিএএফ শাহীন কলেজ ঢাকা: কলেজটিতে আসন রয়েছে ১ হাজার ৮২০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২৭ হাজার ৪৬৬টি।


৬. রাজশাহী সরকারি সিটি কলেজ: কলেজটিতে আসন রয়েছে ১ হাজার ২০০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২২ হাজার ২৭১টি।


৭. রাজউক উত্তরা মডেল কলেজ: কলেজটিতে আসন রয়েছে ১ হাজার ৮২০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২১ হাজার ১২৬টি।


৮. চট্টগ্রাম সরকারি সিটি কলেজ: কলেজটিতে আসন রয়েছে ২ হাজার ৩০০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ৮৫৫টি।



৯. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ: কলেজটিতে আসন রয়েছে ১ হাজার ৮৮০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ৬৫৬টি।


১০. সরকারি তোলারাম কলেজ: কলেজটিতে আসন রয়েছে ১ হাজার ৯৫০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ১৮১টি।


শেয়ার করুন