১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০১:৪৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী শ্যামপুরে মা`দ`ক-জু`য়া ও কি`শো`র গ্যা`ং প্র‘তি‘রোধে সভা
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৬
রাজশাহী শ্যামপুরে মা`দ`ক-জু`য়া ও কি`শো`র গ্যা`ং প্র‘তি‘রোধে সভা

রাজশাহীর কাটাখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শ্যামপুর পশ্চিমপাড়া আজিজুলের মোড় বউবাজার এলাকায় মাদক, জুয়া, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সেরাজুল ইসলাম।


মো. হাসান আলীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মো. মোস্তাফিজুর রহমান। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজশাহী মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ড ও কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মাদক নির্মূল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা তুলে ধরে এসব সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনে স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


অনুষ্ঠানটির আয়োজন করে ৮ নম্বর ওয়ার্ড মাদক নির্মূল কমিটি। সার্বিক সহযোগিতায় ছিল কাটাখালী থানা।




শেয়ার করুন