১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১১:২৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যসেবায় নতুন গতি: রাজশাহীতে জেলা স্বাস্থ্য বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ১৭-১১-২০২৬
স্বাস্থ্যসেবায় নতুন গতি: রাজশাহীতে জেলা স্বাস্থ্য বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত, সহজলভ্য ও জনবান্ধব করতে জেলা স্বাস্থ্য বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার রাজশাহী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম। এ সময় জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও রাজশাহী জেলার সিভিল সার্জনের কার্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে সেবার মান উন্নয়ন, মা ও শিশু স্বাস্থ্যসেবা জোরদার, টিকাদান কর্মসূচি শতভাগ সফল করা এবং ডেঙ্গুসহ মৌসুমী রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা করা হয়। সভায় সভাপতির বক্তব্যে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও স্বাস্থ্যবান্ধব নীতির কারণে দেশের স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আজ গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের সুস্থ বাংলাদেশ গড়তে রাজশাহী জেলাকে সারাদেশের মধ্যে সেরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, তাই হাসপাতালে আসা কোনো মানুষ যেন সেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে সবাইকে বিশেষ নজর রাখতে হবে। আন্তরিকতা, সততা ও মানবিকতা দিয়ে কাজ করলেই মানুষের ভালোবাসা পাওয়া যাবে। সভা শেষে উপস্থিত সকলে মাঠ পর্যায়ের সমস্যাগুলো দ্রুত সমাধান করে জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



শেয়ার করুন