১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৭:৪৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জুয়েলার্স মালিক সমিতির সাথে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৬
জুয়েলার্স মালিক সমিতির সাথে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর জুয়েলার্স মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।


সভায় বাজুসের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সম্প্রতি ‘কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চুরির ঘটনায় স্বর্ণ-রুপা ও নগদ টাকা দ্রুত উদ্ধার করায় আরএমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পুলিশের পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি স্বর্ণপট্টি এলাকা হকারমুক্ত রাখা, শুক্রবারে নিরাপত্তা জোরদার, আশপাশের হোটেলগুলোতে নজরদারি বৃদ্ধি এবং পর্যাপ্ত পুলিশি টহলের অনুরোধ জানান। পুলিশ কমিশনার জুয়েলার্স ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার এনআইডির ফটোকপি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ ঠিকানা এবং প্রয়োজনে ছবি সংরক্ষণ করতে হবে। প্রতিটি দোকানে পর্যাপ্ত ও কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ফুটেজ সংরক্ষণ করতে হবে।


 কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা দেখলে তাৎক্ষণিক পুলিশকে জানাতে হবে। পুলিশ কমিশনার জানান, স্বর্ণপট্টি ও গুরুত্বপূর্ণ জুয়েলার্স মার্কেট এলাকায় নিয়মিত নজরদারি ও টহল অব্যাহত থাকবে এবং রাতে সার্বক্ষণিক টহল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মোঃ আবুল কালাম সাহিদ, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহী জুয়েলার্স এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম ও বাজুসের সাধারণ সম্পাদক মোঃ সামিউল ইসলাম সুইটসহ অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন