২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৫:০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী বাংলাদেশীদের সমস্যা সমাধানে সুখবর দিলো সরকার
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২৬
প্রবাসী বাংলাদেশীদের সমস্যা সমাধানে সুখবর দিলো সরকার

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করা হয়েছে।



মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ সেলের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ নির্দিষ্ট প্রক্রিয়ায় গ্রহণ করা হবে।


এতে আরও বলা হয়, ই-মেইলে প্রাপ্ত অভিযোগসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে আবেদন বা অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরেজমিনে যাচাই ও নিষ্পত্তির উদ্যোগ নেয়া হবে।


প্রবাসীদের সমস্যা ও অভিযোগ জানাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে [email protected] ই-মেইল ঠিকানা দেয়া হয়েছে।



বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশীদের তাদের সমস্যা সমাধানের জন্য নির্ধারিত ই-মেইলে অভিযোগ পাঠানোর আহ্বান জানানো হয়েছে।


শেয়ার করুন