২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, ১০:২৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী জেলা আ’লীগ নেতা মান্জাল আ'ট'ক
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৬
রাজশাহী জেলা আ’লীগ নেতা মান্জাল আ'ট'ক

পবায় রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সুজাউদ্দৌলা কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মান্জালকে গ্রেফতার করেছে আরএমপির পবা থানা পুলিশ।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে পবা উপজেলা বিএনপি নেতা শাজাহানের আটার মিল শিমুল অটো ফ্লাওয়ার মিল থেকে মান্জালকে গ্রেফতার করা হয়।



জানা গেছে, তিনি ৫আগস্ট পরবর্তী এতদিন বিএনপি নেতা শাহজাহানের ছত্রছায়ায় ছিলেন। তার বিরুদ্ধে সুজাউদ্দৌলা কলেজের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ ছিলো। এছাড়াও তিনি চাকরি দেয়ার নামে বিভিন্ন মানুষের নিকট থেকে অন্তত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।


পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মান্জালের গতি-বিধি লক্ষ্য করা হচ্ছিল। তিনি পুলিশের নজর বন্দী ছিলেন। অবশেষে মোবাইলের সুত্র ধরে গতকাল রাতে তাকে আটক করা হয়।



শেয়ার করুন