২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৫:০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কারণে ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২৬
যে কারণে ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি

ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির জন্য ছোট পর্দায় প্রতিদিন একটানা সঞ্চালনা করার অভিজ্ঞতা একেবারেই নতুন। এর আগে বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা গেলেও প্রতিদিনের ডেইলি শো উপস্থাপনা ছিল তার জন্য নতুন চ্যালেঞ্জ।



দীর্ঘদিন ধরে জনপ্রিয় অনুষ্ঠান ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালকের দায়িত্বে ছিলেন রচনা ব্যানার্জি। তার তৈরি করা জায়গায় নিজেকে মানিয়ে নিয়ে ক্যামেরার সামনে একটানা কথা বলে যাওয়া মোটেও সহজ ছিল না স্বস্তিকার জন্য।


শুটিংয়ের সময় প্রতিযোগী ও স্টুডিওতে উপস্থিত দর্শকদের উদ্দেশে স্বস্তিকা বলেন, আমাকে ক্ষমা করবেন। নিজের মনে করে ক্ষমা করে দেবেন। আজ আমার গলাটা ব্যাঙের মতো শোনাচ্ছে।



স্বস্তিকা জানান, শুটিং সেটের কনকনে এসিতে দীর্ঘ সময় কাজ করার কারণে তার গলায় চাপ পড়ে। সিনেমা বা ওয়েব সিরিজের ক্ষেত্রে এভাবে টানা কথা বলতে হয় না। তবে রিয়্যালিটি শোতে দীর্ঘ সময় কথা বলতে হয়। আবার সেটে প্রচুর লাইটের তাপ থাকায় এসি বন্ধ রাখাও সম্ভব নয়।


এ কারণে একটানা এসিতে থাকলে ঠান্ডা লাগার আশঙ্কাও থাকে। তবে শারীরিক এই সমস্যার কাছে হার না মেনে প্রতিবারই দৃঢ়তার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন স্বস্তিকা।


শেয়ার করুন