রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে চরাঞ্চলের মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাঝারদিয়াড় এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
অনলাইনে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।
কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা যুবদলের সদস্য সাহেব জাদা।
এ সময় তিনি বলেন, চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সহজে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ পান, সে লক্ষ্যেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পে চরাঞ্চলের বিভিন্ন বয়সী মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

