১০ অক্টোবর ২০২৬, শনিবার, ১২:৪৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জয় পেল আল-নাসর, মাইলফলকের আরও কাছে রোনালদো
  • আপডেট করা হয়েছে : ১০-১০-২০২৬
জয় পেল আল-নাসর, মাইলফলকের আরও কাছে রোনালদো

সৌদি প্রো লিগে আল-দিরিয়াহর বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আল-নাসর। ম্যাচটিতে ফের জালের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলকের আরও এক ধাপ কাছাকাছি পৌঁছে গেছেন পর্তুগিজ তারকা। দলের এই জয়ের পর নিজের স্বভাবসুলভ সংক্ষিপ্ত বার্তায় সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘মিশন সফল, এবার পরের ম্যাচের পালা।’


এই গোলটির সুবাদে রোনালদোর মোট গোলসংখ্যা গিয়ে ঠেকেছে ৯৮০টিতে। ক্যারিয়ারের ইতি টানার আগে ১ হাজার গোলের সেই জাদুকরী স্পর্শ থেকে এখন মাত্র ২০ গোল দূরে দাঁড়িয়ে আছেন তিনি।


চলতি সৌদি লিগে এটি ছিল রোনালদোর চতুর্থ গোল। এর আগে আল-রিয়াদ, আল-তাআউন এবং আভার বিপক্ষেও জালের দেখা পেয়েছিলেন তিনি। আল-নাসরের শিরোপা জয়ের মিশনে নিজের চিরচেনা আক্রমণাত্মক ফর্ম অব্যাহত রেখেছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।



ঐতিহাসিক সেই লক্ষ্যের দিকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন আল-নাসর কাপ্তান। তার এই অনন্য যাত্রার সাক্ষী হতে এবং নতুন সব মাইলফলক ছুঁয়ে দেখতে মুখিয়ে আছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্ত।


শেয়ার করুন