১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১০:১৭:১৫ অপরাহ্ন
হাসানের ফাইফার, ভারত থামল ৩৭৬ রানে
  • আপডেট করা হয়েছে : ২০-০৯-২০২৪
হাসানের ফাইফার, ভারত থামল ৩৭৬ রানে

চেন্নাই টেস্টের প্রথম দিনেই ব্যাট হাতে নামতে পারত বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জুটি বাধ সাধায়। 


১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত এই দু’জনের নৈপুণ্যে শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ৩৩৯ রান। তাতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত। 


দ্বিতীয় দিনে তাই যত দ্রুত ভারতকে আটকে রাখা যায় সেই লক্ষ্য ছিল বাংলাদেশি বোলারদের। সেই লক্ষ্য পূরণ করেছেন তাসকিন-হাসানরা। 


তাসকিনের তিন শিকার ও শেষ বেলায় বুমরাহকে সাজঘরে ফিরিয়ে ফাইফার তুলে নিয়েছেন হাসান মাহমুদ। আর তাতে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত।

শেয়ার করুন