১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৫:৫৯:৩১ অপরাহ্ন
দেড় যুগ পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২৫
দেড় যুগ পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

প্রায় দেড় যুগ পর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে দলের কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


এর আগে তারেক রহমানের সেখানে যাওয়ার তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


তিনি জানান, আশা করি দুপুরের পর তারেক রহমান নয়াপল্টনে যাবেন।


জানা যায়, তারেক রহমানের উপস্থিতির কারণে সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন। কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিম রয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী রয়েছেন।


শেয়ার করুন