০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১:১৪:৫৩ অপরাহ্ন
সপ্তাহজুড়ে প্রশাসনে যত রদবদল
  • আপডেট করা হয়েছে : ০৩-০২-২০২৬
সপ্তাহজুড়ে প্রশাসনে যত রদবদল

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (সচিব) মো. আমিন উল আহসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব), জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. এ কে এম শাহাবুদ্দিনকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. কামরুজ্জামানকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) করা হয়েছে। অবসর গমনের সুবিধার্থে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) মিজ তসলিমা কানিজ নাহিদাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মো. মোস্তাফিজুর রহমানকে অবসর প্রদান করা হয়েছে।


অতিরিক্ত সচিব

জাতীয় বেতন কমিশনের (২০২৫) সদস্যসচিব (পূর্ণকালীন) মো. ফরহাদ সিদ্দিককে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছনাত হুমায়ূন কবীরকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক করা হয়েছে।


অবসর গমনের সুবিধার্থে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের (বিডা) নির্বাহী সমস্য (অতিরিক্ত সচিব) মো. মুখলেছুর রহমান এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পরিমল সিংহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) করা হয়েছে। এ ছাড়া গত ২৭ জানুয়ারি পদোন্নতি দিয়ে ১১৮ যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব করা হয়েছে।

যুগ্ম সচিব

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব ড. মেরীনা নাজনীনকে “Economic Acceleration and Resilience for NEET (EARN)” শীর্ষক প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক পদে নিয়োগের জন্য তার চাকরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত, সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) হিসেবে বদলির আদেশাধীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুর রহমানকে ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম), ঢাকা উত্তর সিটি করপোরেশনে বদলির আদেশাধীন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানকে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৭টি আঞ্চলিক কার্যালয়ে প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নিয়োগের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত, ডাটা অ্যান্ড পারসোনালাইজেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌফিক আল মাহমুদকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পদোন্নতিজনিত) যুগ্ম সচিব মিজ নার্গিস আকতার ডলীকে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) (এনডিসি কোর্স-২০২৫ শেষে সদ্য যোগদানকৃত) মিজ রোকেয়া খাতুনকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের যুগ্মসচিব করা হয়েছে। অবসর গমনের সুবিধার্থে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব আবুল কালাম আজাদ এবং স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) করা হয়েছে।


উপসচিব

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক মো. সানিউল ফেরদৌসকে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদে নিয়োগের জন্য তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) (সেকেন্ডম্যান্ট প্রোগ্রামে অংশগ্রহণ শেষে সদ্য যোগদানকৃত) মোহাম্মদ আশ্রাফুজ্জামানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের সহকারী পরিচালক মিজ আসমা মোজাম্মেলকে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আলতাফ হোসেনকে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব এস এম রেজাউল করিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মিজ্ ফারজানা জেসমিনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, বাংলাদেশ জাতীয় সংসদের উপসচিব মো. মাহবুব জামিলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব), কৃষি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলির আদেশাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মো. নাসির উদ্দিনকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব, বাংলাদেশ প্রশাসন ও ব্যবস্থাপনা ইনস্টিটিউট (বিয়াম) ফাউন্ডেশনের উপপরিচালক (উপসচিব) হিসেবে বদলির আদেশাধীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) (শিক্ষা প্রেষণ শেষে সদ্য যোগদানকৃত) মিজ্ জান্নাতুল ফেরদৌসকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সেলিম আহমদকে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) (শিক্ষা প্রেষণ শেষে সদ্য যোগদানকৃত) মিজ্ হাসিনা ইসলামকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) উপপ্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমানকে ÒEconomic Acceleration and Resilience for NEET (EARN)” শীর্ষক প্রকল্পের উপপ্রকল্প পরিচালক পদে নিয়োগের জন্য তার চাকরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পনির (ডিপিডিসি) সচিব কে. এম. সালাউদ্দিনকে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) শীর্ষক প্রকল্পের উপপ্রকল্প পরিচালক পদে নিয়োগের জন্য তার চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ন্যস্ত, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মো. বদিউজ্জামানকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক এবং নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মো. নাসির উদ্দিনকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে। অবসর গমনের সুবিধার্থে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক (উপসচিব) বিমলেন্দু ভৌমিককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব ড. নবী মারুফ আশরাফকে অবসর প্রদান করা হয়েছে।


সিনিয়র সহকারী সচিব

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শেরপুর ঝিনাইগাতির উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব), স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মোতাছেম বিল্যাহকে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম), জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (শিক্ষা ছুটি শেষে সদ্য যোগদানকৃত) মিজ শামমা লাবিবা অনর্বকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মিজ্ ফারজানা হোসেনকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজ্ মোছা. রুমানা আফরোজকে ওয়াসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সেতু বিভাগের সচিব এর একান্ত সচিব মো. মুশফিকুর রহমানকে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) শীর্ষক প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক (প্রশাসন) পদে নিয়োগের জন্য তার চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ন্যস্ত করা হয়েছে।


শেয়ার করুন