সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁও কার্যালয়ের অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।
সকাল ১০টায় কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। এরপর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। অন্যান্য বৈঠকের মধ্য দিয়ে অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারেক রহমান। প্রশাসনে গতি আনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেন তিনি।
সরকার গঠনের পর দ্বিতীয় দিনের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী।
এর আগে গত শনিবার প্রথম তেজগাঁও কার্যালয়ে অফিস করেন এবং সেদিন কার্যালয় চত্বরে ফুল গাছের চারা রোপণ করেন তিনি। এছাড়া অন্য সব দিনই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করেছেন তারেক রহমান।