২৩ মার্চ ২০২৬, সোমবার, ০১:১০:৩১ পূর্বাহ্ন
রাজশাহীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২২-০৩-২০২৬
রাজশাহীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীর মোহনপুরে পূর্ব শত্রুতার জেরে সাব্বির নামে ২১ বছরের একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বেড়াবাড়ি দিঘির মোড়ে এ ঘটনাটি ঘটে। 

গুরুতর আহত সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সাব্বির বেড়াবাড়ি গ্রামের আলমগীরের ছেলে।


এই হত্যাকাণ্ডে ওই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ছেলেসহ দুজন জড়িত বলে সাব্বিরের পরিবার অভিযোগ করেছে।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন