২৫ মার্চ ২০২৬, বুধবার, ০২:৩৮:২০ অপরাহ্ন
বিয়েতে ডিজেল উপহার পেলেন গণঅধিকার নেতা
  • আপডেট করা হয়েছে : ২৫-০৩-২০২৬
বিয়েতে ডিজেল উপহার পেলেন গণঅধিকার নেতা

পটুয়াখালীর দুমকিতে বিয়েতে ডিজেল উপহার পেলেন মো. শহিদুল ইসলাম ফাহিম নামে গণঅধিকার পরিষদের এক কেন্দ্রীয় নেতা। প্রচলিত উপহারের পরিবর্তে এমন উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।


মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এমন ঘটনা ঘটে। মো. শহিদুল ইসলাম ফাহিম গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য।


জানা যায়, জ্বালানি সংকটের বর্তমান পরিস্থিতি তুলে ধরতেই এই প্রতীকী উপহার দেওয়া হয়।


অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা জানান, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ডিজেলের সংকটের কারণে কৃষি, মৎস্য ও পরিবহন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ফিলিং স্টেশনে তেল না পাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।



আয়োজকদের মতে, বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে জ্বালানি সংকটের বিষয়টি সবার নজরে আনার চেষ্টা করা হয়েছে। তারা আশা করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নেবে।


এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের কেউ এটিকে সময়োপযোগী বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ ব্যতিক্রমী আয়োজন হিসেবে মন্তব্য করছেন।


শেয়ার করুন