৩০ মার্চ ২০২৬, সোমবার, ১১:৪১:২৫ পূর্বাহ্ন
আমি এখনও অভিভূত: শাকিব খান
  • আপডেট করা হয়েছে : ৩০-০৩-২০২৬
আমি এখনও অভিভূত: শাকিব খান

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন ছিল শনিবার (২৮ মার্চ)। বিশেষ এই দিনে অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। চমক হিসেবে প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা ‘রকস্টার’র ফার্স্টলুক পোস্টার। শুভেচ্ছা জানিয়েছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। ঘটা করে তার জন্মদিন উদযাপিত হয়েছে মালয়েশিয়ায় নতুন সিনেমার শুটিংয়ে। এবার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন চিত্রনায়ক।


রোববার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে শাকিব বলেন, ‘গতকাল (২৮ মার্চ) আমার জন্মদিনে দেশ-বিদেশ থেকে পাওয়া অফুরন্ত ভালোবাসা আর শুভেচ্ছায় আমি এখনও অভিভূত।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল টুকটুকে ভালোবাসার ইমোজি।


যোগ করে তিনি আরও বলেন, ‘আমার সকল শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকে আন্তরিক ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা জানাই এত আন্তরিকতার সঙ্গে বিশেষ দিনটি উদযাপন এবং আমার পাশে থাকার জন্য।’


সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক বলেন, ‘এই ভালোবাসাই আমার শক্তি, এই সমর্থনই আমার অনুপ্রেরণা। সবসময় আপনাদের আমার সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি রইল। কৃতজ্ঞ, বিনীত এবং সত্যিই আমি ধন্য।’




উল্লেখ্য, ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।


শেয়ার করুন