১৮ মে ২০২৬, সোমবার, ০৯:১১:০৯ অপরাহ্ন
সাবেক এনসিপি নেতাকর্মীদের নিয়ে গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি
  • আপডেট করা হয়েছে : ১৮-০৫-২০২৬
সাবেক এনসিপি নেতাকর্মীদের নিয়ে গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি

রাঙামাটি জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি। সোমবার (১৮ মে) বিকেলে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ নতুন কমিটি প্রকাশ করা হয়।


কেন্দ্রীয় কমিটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটিতে উজ্জ্বল চাকমাকে আহ্বায়ক এবং দিবাকর চাকমাকে সদস্য সচিব করা হয়েছে।


কমিটির অন্যান্য পদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএস কলিন্স চাকমা ও প্রণব বিকাশ চাকমা। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে দুনয়ন চাকমাকে।


এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- অনিল কুমার চাকমা, পুলক চাকমা, সাগরিকা চাকমা, বীর সিংহ চাকমা, মীর শাহ আলম চৌধুরী, সুনীল বিকাশ চাকমা, দর্পণ ত্রিপুরা, সউজ চাকমা, চন্দ্র লাল চাকমা, সোলায়মান মিয়া আকাশ, সুমন বড়ুয়া, উষাপ্রু মারমা, পূর্ণ বিকাশ চাকমা, চিরঞ্জীব চাকমা, সুনীতা চাকমা, মনমিতা চাকমা, সুরেন্দ্র লাল চাকমা, সজীব ভট্টাচার্য, বিপ্লব চাকমা ও অচিন্ত্য চাকমা।


দলীয় সূত্রে জানা গেছে, এই আহ্বায়ক কমিটির শীর্ষ নেতাসহ ২৫ জনের মধ্যে ১৭ জনই মূলত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগকারী নেতাকর্মী, যারা সম্প্রতি গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছেন।


এর আগে, রাঙামাটিতে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গত ৫ মে শহরের আশিকা কনফারেন্স হলে গণসংহতি আন্দোলনের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। দলের গঠনতন্ত্র অনুযায়ী, আগামী ৬ (ছয়) মাসের মধ্যে জেলা সম্মেলনের আয়োজন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।


নবনিযুক্ত আহ্বায়ক উজ্জ্বল চাকমা তার প্রতিক্রিয়ায় বলেন, আমরা অনেক আশা ও প্রত্যাশা নিয়ে গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছি। আমরা এ দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে কাজ করতে চাই। আশা করছি, এই প্ল্যাটফর্মে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারব এবং সবাই ঐক্যবদ্ধভাবে রাঙামাটিতে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাব।


শেয়ার করুন