০৭ জুন ২০২৬, রবিবার, ০৩:২১:৩৫ অপরাহ্ন
বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৬
বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও বাহরাইন ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান। শনিবার ভোরে চালানো এ হামলার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে বাহরাইন। খবর টাইমস অব ইন্ডিয়ার।


ইরান দাবি করেছে, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এর আগে কেশম দ্বীপ ও সিরিক এলাকার নজরদারি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে আখ্যা দেয় তেহরান।


বাহরাইন ইরানকে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। নতুন এ সংঘর্ষে মধ্যপ্রাচ্যের নাজুক যুদ্ধবিরতি আরও চাপে পড়েছে।


শেয়ার করুন