১৪ জুন ২০২৬, রবিবার, ১২:৩০:০৮ পূর্বাহ্ন
দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৩-০৬-২০২৬
দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

রাজশাহীর দুর্গাপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৩ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মন্ডল। এ সময়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তিনজন শিক্ষার্থীকে বাইসাইকেল, দুই কর্মহীন নারীকে সেলাই মেশিন দেন। এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ১০ জনকে ৩ হাজার টাকা করে ৩০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। মাধ্যমিকের ৬ জনকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিকের ৪ জনকে ৭ হাজার টাকা করে ২৮ হাজার টাকা নগদ প্রদান করেন। একই দিনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন ও শীতকালীন পেঁয়াজের কন্দ, রোপা আমন ধান, মরিচ, ফল ও বৃক্ষের চারা, বীজ এবং রাসায়নিক সারসহ অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম এ মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ধরনের সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের পড়াশোনা এবং নারীদের আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

শেয়ার করুন