০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ১০:০৮:০৩ অপরাহ্ন
রাজশাহী দুর্গাপুরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২৬
রাজশাহী দুর্গাপুরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও

রাজশাহীর দুর্গাপুরে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু। 


বৃহস্পতিবার সকালে পরীক্ষা চলাকালীন তিনি বিভিন্ন কেন্দ্রের কক্ষগুলো ঘুরে দেখেন এবং পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কিনা, তা সরেজমিনে খোঁজখবর নেন।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার ৪টি এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে এবার সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩০১ জন। এর মধ্যে প্রথম দিনে ৯৩২ জন শিক্ষার্থীর পরীক্ষা ছিল। তবে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে ৮৮৯ জন এবং অনুপস্থিত ছিল ৪৩ জন শিক্ষার্থী।


পরিদর্শনকালে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কেন্দ্র সচিব, দায়িত্বরত শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন। একই সঙ্গে তিনি পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে সব ধরনের অনুকূল পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


কেন্দ্র পরিদর্শনের সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, বিভিন্ন কেন্দ্রের কেন্দ্র সচিব, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন