১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৩:২২:২৪ পূর্বাহ্ন
রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২৬
রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা

রাজশাহীতে বাস মালিক ও শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী থেকে ঢাকা ও আন্তজেলাসহ সকল রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। টার্মিনালগুলোতে অসংখ্য মানুষকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। কোন্দল নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

শেয়ার করুন