২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ০৩:০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৫-১০-২০২৬
চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রোববার (২৫ অক্টোবর) সকালে তিনি হাসপাতালে গিয়ে ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর চলমান চিকিৎসা ও শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি।


রাষ্ট্রপতি ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন।


ভূমিমন্ত্রীর অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




শেয়ার করুন