১৮ নভেম্বর ২০২৬, বুধবার, ০৩:২০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থা‘না‘য়: ইশরাক
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২৬
আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থা‘না‘য়: ইশরাক

নিজ সংসদীয় আসনের অন্তর্গত এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলেই তাদের থানায় নিয়ে যেতে হবে বলে ওই এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন ইশরাক হোসেন।


মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ইশরাক এ নির্দেশনা দেন।


পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি লেখেন, ঢাকা-৬ আসনের অন্তর্গত ওয়ার্ড ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ এবং সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা।



এরপর তিনি লেখেন, প্রত্যেক এলাকায় মিছিল সহকারে পাহাড়া দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।


ইশরাক হোসেন আরও লেখেন, কোথাও নিষিদ্ধ (কার্যক্রম) আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাত-দিন এই কার্ক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হলো।




শেয়ার করুন