২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ১০:০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ে করলেন পপ-তারকা মাইলি সাইরাস
  • আপডেট করা হয়েছে : ২৩-১১-২০২৬
বিয়ে করলেন পপ-তারকা মাইলি সাইরাস

দীর্ঘদিনের প্রেমিক, সঙ্গীতশিল্পী ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করেছেন আমেরিকান পপ-তারকা মাইলি সাইরাস। ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তারা।



‘পিপল’ ম্যাগাজ়িনের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (২১ নভেম্বর) বিয়ে করেছেন এই যুগল। তাদের বিয়ের কয়েকটি ছবিও প্রকাশ করেছে ওই পত্রিকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলির মা টিশ সাইরাস এবং বোন নোয়া সাইরাস-সহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। শুক্রবার আয়োজিত বিয়ের অনুষ্ঠানের আগের নৈশভোজের একটি ছবিও তুলে ধরেছেন মাইলির সৎবোন লিলি-রোজ পার্সেল। অনুষ্ঠানের ছবিও প্রকাশ্যে এসেছে।


২০২৫ সালের ডিসেম্বর মাসে বাগ্‌দানের প্রায় এক বছর পর বিয়ের পিঁড়িতে বসলেন মাইলি ও ম্যাক্স। ৩৩ বছর বয়সি গায়িকার সঙ্গে ২৮ বছর বয়সি সঙ্গীতশিল্পীর প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল ২০২১ সালে।



মাইলির গানের সঙ্গেও যুক্ত রয়েছেন ম্যাক্স। ২০২৩ সালে প্রকাশিত তার অ্যালবাম ‘এন্ডলেস সামার ভেকেশন’-এ প্রযোজক হিসেবে কাজ করেছিলেন ম্যাক্স। গায়িকার নবম অ্যালবাম ‘সামথিং বিউটিফুল’-এর একাধিক গানের প্রযোজনার পাশাপাশি অ্যালবামের প্রধান গানটি লিখতেও সাহায্য করেছিলেন ম্যাক্স। মাইলির দশম অ্যালবামের কাজেও যুক্ত ছিলেন তিনি।


সম্প্রতি মঞ্চে একসঙ্গে পারফর্ম করেন এই যুগল। সেখানে ‘লেটস গেট ম্যারেড’ গানটি পরিবেশনের সময় ড্রাম বাজিয়েছিলেন ম্যাক্স।




শেয়ার করুন