দুর্বৃত্তদের হামলায় তছনছ হয়ে গেছে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের পাশে অবস্থিত নিউগিনি হাউজিং প্রোজেক্টের গেটে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমাকে থামাতে পারবে না, আমি কোনোভাবে থামব না। আমি আমার ক্রিয়েটিভি চালায় যাব, নতুন কোনো কন্টেন্ট থাকলে করব। ক্লায়েন্টদের কাজ করব। হয়তো সুন্দর করে গোছানোভাবে করতে পারব না। কিন্তু আমি থেমে থাকব না। আমি আমার প্যাশন চালায় যাব। দেশ থেকে না হলেও দেশের বাইরে থেকে চালিয়ে যাব।
কেন এই হামলার ঘটনা ঘটেছে, তার ব্যাখ্যা করতে গিয়ে সালমান মুক্তাদির বলেন, আমি ভাবছিল আমার প্রতি শত্রুতা। কিন্তু পুরো প্রজেক্টেই হামলা করছে। তাই প্রজেক্ট রিলেটেড কিছু হইছে এতটুকু আমি শিওর। পুরো প্রজেক্টেই হামলা করছে ওরা।
প্রসঙ্গত, শনিবার রাতের ওই হামলায় সালমান মুক্তাদিরের স্টুডিও কর্মীদের মারধর করা হয়। চালানো হয় ব্যাপক হামলা। এ ঘটনায় তীব্র ক্ষোভ করেন সালমান।

