২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৪:২৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে প্রতারণা ও দখলের অভিযোগ
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২৬
দুর্গাপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে প্রতারণা ও দখলের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে যুবলীগ নেতা জিয়াউর রহমান জুয়েলের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, ঋণ জালিয়াতি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ ও আদালতে মামলা হয়েছে। 


জুয়েল উপজেলার পানানগর ইউনিয়নের মহিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি। অভিযোগ সূত্রে জানা যায়, মহিপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি থাকাকালে ২০২৩ সালে ৪টি পদে নিয়োগের কথা বলে প্রার্থীদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা নেন তিনি। পরে ওই নিয়োগ স্থগিত হয়ে যায়। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দা মিস্টার সিলবা নিউজ অভিযোগ করেছেন, জমির বায়নার ৫০ হাজার টাকার বিরোধকে কেন্দ্র করে গত ২৯ জুন তার মোটরসাইকেল (রাজশাহী-ল ১৬-২২৯২) জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। 


এ ঘটনায় তিনি ২২ জুলাই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অন্যদিকে জুয়েলের ভাবি শিমু ইয়াসমিন লিপি তার বিরুদ্ধে এফডিআরের বিপরীতে ব্যাংক থেকে ঋণ তুলে আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছেন। মামলা নং- ৪০৮সি/২০২৬। লিপির অভিযোগ, মামলার পর আদালত চত্বরে তার ওপর হামলাও করা হয়েছে। এ ঘটনায় তিনি ১০৭ ধারায় আরেকটি মামলা (৬৮৯পি/২০২৬) করেছেন। এ বিষয়ে দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত জিয়াউর রহমান জুয়েলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন