০৩ অক্টোবর ২০২৬, শনিবার, ০৫:১৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৩-১০-২০২৬
রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা

রাজশাহীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৩ অক্টোবর) দুপুরে নগরীর রেলওয়ে বিআরইএল অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম।


আলোচনা সভায় বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করতে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য।


এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন