১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ০৬:৩৮:০৪ অপরাহ্ন
লিটনের ফিফটিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৫
লিটনের ফিফটিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শেষ দুই ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৬ রান। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে সেই সমীকরণ শেষ পর্যন্ত নাটকীয়ভাবেই মিলিয়ে নেয় টাইগাররা। ১৯তম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটে আসে একটি ছক্কা ও একটি চারসহ ১৩ রান। ফলে শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল মাত্র ৩ রান। ২ বল হাতে রেখেই লক্ষ্য টপকে ৪ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১–১ সমতা ফেরাল বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন লরকান টাকার

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৫৭ রান আসে লিটন দাসের ব্যাট থেকে, যা জয়ের ভিত্তি গড়তে বড় ভূমিকা রাখে।

সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে জয়ী দলই শিরোপা ঘরে তুলবে।

শেয়ার করুন