১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১০:১৬:৪৬ পূর্বাহ্ন
সিলেটে বিএনপি নেতার মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ১০-০২-২০২৬
সিলেটে বিএনপি নেতার মৃত্যু

সিলেটের বিশ্বনাথে নির্বাচনি মিছিলে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী (৫৫)।


সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথ নতুন বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত সুহেল বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি।


দলীয় সূত্র জানায়, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনি জনসভা ছিল সোমবার বিকেলে। বিশ্বনাথ নতুন বাজারে অনুষ্ঠিত ওই সভায় যোগদানের জন্য সুহেল আহমদ চৌধুরী নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে যাচ্ছিলেন। সভাস্থলের অদূরে আকস্মিক তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়েন।


জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম এক ফেসবুক পোস্টে জানান, আকস্মিক হৃদরোগে আক্রান্ত হওয়া সুহেল আহমদ চৌধুরীকে নেতাকর্মীরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন