০৫ অগাস্ট ২০২৬, বুধবার, ০৫:২৮:৩৭ অপরাহ্ন
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাকিবুল হোসেন শাহীন:
  • আপডেট করা হয়েছে : ০৫-০৮-২০২৬
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযান আরও জোরদার হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কঠোর নির্দেশনা ও দূরদর্শী নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), পবা, কাশিয়াডাঙ্গা ও মতিহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ মোট ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০০ গ্রাম গাঁজা ও ২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৬,৫২০ টাকা জব্দ করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের "মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স" নীতি ও মাঠ পর্যায়ের কঠোর মনিটরিংয়ের ফলে মহানগরীতে মাদক ব্যবসায়ীরা চরম চাপের মধ্যে রয়েছে। তাঁর সময়োপযোগী দিকনির্দেশনা ও দক্ষ নেতৃত্বে ডিবি ও থানা পুলিশ সমন্বিতভাবে কাজ করায় ধারাবাহিক সাফল্য আসছে। নগরীর তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কমিশনারের এই আপোষহীন অবস্থানের ভূয়সী প্রশংসা করছেন সচেতন নাগরিকরা। গত ০৪ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া (গোলজারবাগ গুড়িপাড়া স্কুল) এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত কালুর মেয়ে ও মোঃ আলম হোসেনের স্ত্রী মোছাঃ বুলবুলি বেগম (৩৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই দিন বিকাল আনুমানিক সোয়া ৫টার দিকে ডিবি পুলিশ একই এলাকায় পুনরায় অভিযান চালিয়ে একই গ্রামের মোঃ ইবাদুর রহমানের মেয়ে কমেলা বেগম (৩২)-কে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে ৪০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৭০০ টাকা জব্দ করা হয়। অপরদিকে গত ০৪ আগস্ট রাত আনুমানিক পৌনে ৯টার দিকে পবা থানা পুলিশ ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভবানীপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত মুকুলের ছেলে মোঃ মিরাজ আলী (৩৪)-কে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৮২০ টাকা জব্দ করা হয়। একই তারিখ রাত আনুমানিক ১টার দিকে পবা থানা পুলিশ বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ শাহিন আলী (৪০)-কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়। তাছাড়াও একই তারিখ ভোর আনুমানিক ৫টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ টুলটুলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের মৃত কামরুজ্জামানের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩১) এবং রাজপাড়া থানার নিমতলা ডিংগাডোবা গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে মোঃ ইসমাইল হোসেন ছোটন (২৮)-কে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে মোট ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও গত ০৩ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে মতিহার থানা পুলিশ মির্জাপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই থানার শ্যামলের মাঠ গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ তরিকুল ইসলাম তরিক (৩৫)-কে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন