২৯ মার্চ ২০২৬, রবিবার, ০২:৫৫:৫২ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট অ্যালুমিনিয়াম কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা
  • আপডেট করা হয়েছে : ২৯-০৩-২০২৬
যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট অ্যালুমিনিয়াম কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সামরিক ও মহাকাশ খাতের সঙ্গে যুক্ত দুটি অ্যালুমিনিয়াম কারখানায় সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে ঘোষণা করেছে। শনিবার তারা এ দাবি করে।


আইআরজিসি’র এক বিবৃতিতে বলা হয়েছে, কর্পসের অ্যারোস্পেস ফোর্স ও নৌবাহিনী যৌথভাবে এই হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাতের ‘ইমারেটস অ্যালুমিনিয়াম (ইমাল)’ এবং বাহরাইনের ‘অ্যালুমিনিয়াম বাহরাইন (আলবা)’ কারখানা।


বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, মার্কিন-জায়োনিস্ট শত্রু পারস্য উপসাগরের উপকূলীয় দেশগুলো থেকে আমাদের প্রিয় দেশের শিল্প অবকাঠামোকে লক্ষ্য করে ক্ষতিকর কার্যকলাপ চালাচ্ছে। এর জবাবে এই হামলা চালানো হয়েছে।



আইআরজিসি জানিয়েছে, ইমাল বিশ্বের দীর্ঘতম অ্যালুমিনিয়াম উৎপাদন লাইনের অধিকারী এবং এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৩ লাখ টন। অন্যদিকে আলবা কারখানায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও শেয়ার রয়েছে। এটি মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর সামরিক-শিল্প উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


এই হামলার ঘোষণা ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন মাত্রা যোগ করেছে। আইআরজিসি এটিকে প্রতিরক্ষামূলক ও প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।


এখন পর্যন্ত ইমাল ও আলবা কারখানার পক্ষ থেকে হামলার ক্ষয়ক্ষতি বা প্রভাব সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সংঘাতের এই নতুন ঘটনা উপসাগরীয় অঞ্চলের শিল্প ও জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।


শেয়ার করুন