০১ এপ্রিল ২০২৬, বুধবার, ০৫:৪৭:৩৮ অপরাহ্ন
‘স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল’
  • আপডেট করা হয়েছে : ০১-০৪-২০২৬
‘স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল’

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন বলেছেন সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।


বুধবার (০১ এপ্রিল) তিনি এ কথা জানান।


স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী দুইদিনের মধ্যে ২১.৯ লাখ টিকা সারাদেশে পাঠানো এবং রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন



তিনি বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের এই টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠিয়ে দেব।


তিনি আরও জানান, বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে।


শেয়ার করুন