০৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ০২:০৬:০৭ পূর্বাহ্ন
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণের বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে সব পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র পৌঁছে দিতে হবে।


বুধবার (৮ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।


আদেশে জানানো হয়েছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ইতোমধ্যে বোর্ড থেকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের (প্রধান শিক্ষক/অধ্যক্ষ) নিজ নিজ কেন্দ্র সচিবের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।



এতে আরও বলা হয়, সম্ভাব্য জটিলতা এড়াতে পরীক্ষা শুরুর কমপক্ষে এক সপ্তাহ আগেই বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে বিবেচনা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।


শেয়ার করুন