২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ০৫:০৬:০৬ পূর্বাহ্ন
প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২৬
প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রকল্প বাস্তবায়নে ব্যয় কমিয়ে আনা এবং খরচের যৌক্তিকতা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।


সভা শেষে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে, ব্যয়ের দিক থেকে। এ ছাড়া ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে, সেগুলো যৌক্তিকতা যাচাই-বাছাই করা।


তিনি আরও জানান, একনেক সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে ১৫টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে এবং অধিকাংশই অনুমোদন পেয়েছে। কিছু প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছে এবং কয়েকটির বিষয়ে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।


শেয়ার করুন