২৬ এপ্রিল ২০২৬, রবিবার, ১১:৩১:০৫ অপরাহ্ন
এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে সর্বোচ্চ বহিষ্কার
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২৬
এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে সর্বোচ্চ বহিষ্কার

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে বহিষ্কারের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এদিন মোট ৩৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


রোববার (২৬ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।


এদিন এসএসসিতে ইংরেজি প্রথমপত্র, দাখিলে গণিত এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।


বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে ১ জন, চট্টগ্রাম বোর্ডে ৫ জন, রাজশাহী বোর্ডে ৩ জন, বরিশাল বোর্ডে ৮ জন, কুমিল্লা বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।


আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, পরীক্ষার প্রথম দিনে ৬ জন এবং দ্বিতীয় দিনে ১৯ জন বহিষ্কার হয়েছিল। সেই তুলনায় তৃতীয় দিনেই সর্বোচ্চ সংখ্যক বহিষ্কারের ঘটনা ঘটল।


এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজারের বেশি এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজারের বেশি। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডেই পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজারের বেশি।


শেয়ার করুন