২০ মে ২০২৬, বুধবার, ০৭:৪৯:২৯ অপরাহ্ন
দলে জায়গা পেয়ে নেইমারের আবেগঘন বার্তা
  • আপডেট করা হয়েছে : ২০-০৫-২০২৬
দলে জায়গা পেয়ে নেইমারের আবেগঘন বার্তা

বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে আনুষ্ঠানিকভাবে নিজের নাম দেখে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার জুনিয়র। দীর্ঘদিনের ইনজুরি ও কঠিন পুনর্বাসন পেরিয়ে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার মুহূর্তে কেঁদে ফেলেন এই তারকা ফরোয়ার্ড। খবর গোল ডটকম।


ইনস্টাগ্রামে নিজের আবেগঘন মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন নেইমার, যেখানে তাকে দেখা যায় তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি ও ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে কান্নায় ভেঙে পড়তে।


পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জীবনের সবচেয়ে আবেগঘন ও সুখের দিনের একটি মুহূর্ত ইউটিউব চ্যানেলে আছে। ধন্যবাদ ব্রাজিল।’



২০২৩ সালের অক্টোবর মাসে গুরুতর এসিএল ইনজুরিতে পড়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। সেই কঠিন সময় পেরিয়ে এবার তিনি ফিরে এসেছেন নিজের চতুর্থ বিশ্বকাপ মঞ্চে।


শেয়ার করুন