২৭ জুলাই ২০২৬, সোমবার, ০৮:৪৬:২৫ অপরাহ্ন
দরজায় চিরকুট টাঙিয়ে নীরবে জন্মস্থান ছাড়লেন স্কালোনি
  • আপডেট করা হয়েছে : ২৭-০৭-২০২৬
দরজায় চিরকুট টাঙিয়ে নীরবে জন্মস্থান ছাড়লেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপ শেষে নিজ শহর পুজাতোতে ছুটি কাটাতে যান আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। এই সময় প্রতিদিনই তার বাড়ির সামনে ভিড় করেছেন অসংখ্য সমর্থক। তাদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন আর্জেন্টাইন এই কোচ। 


শনিবার (২৫ জুলাই) রাতে সবার অগোচরে পুজাতো ছেড়েছেন স্কালোনি। জন্মস্থান ছাড়ার আগে কাউকে জানাননি তিনি। বিদায় নেওয়ার বিষয়টি জানাতে অদ্ভুত উপায় বেছে নিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।




স্কালোনি বাবা-মায়ের বাড়ির দরজায় একটি চিরকুট লাগিয়ে বিদায়বার্তা দিয়েছেন। যা পুজাতোর চ্যানেল ২  প্রকাশ করেছে। কেউ যেন খুঁজতে এসে অপেক্ষা না করেন, তাদের উদ্দেশ্যে ওই চিরকুটে লেখা, ‘লিও (স্কালোনি) গত রাতে চলে গেছেন! ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ।’


স্কালোনির আগমনে পুজাতো শহরে কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরেছিল। এই পাঁচ দিনে অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন কোচ। তিন হাজারের বেশি অধিবাসীর শহরে প্রত্যেক দিন শত শত ভক্তরা তার বাবার বাড়িতে এসে দেখা করেছেন। কেউ তাকে শুভেচ্ছা জানিয়েছে, কেউ বা ছবি তুলেছেন, আবার কেউ অটোগ্রাফ নিয়েছেন।



পুজাতো থেকে স্কালোনি কোথায় গেছেন তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে স্ত্রী সন্তানদের নিয়ে স্পেনের মায়োর্কায় ফিরে গেছেন তিনি। সেপ্টেম্বর পর্যন্ত পারিবারকে সময় দেবেন। তারপর পরবর্তী ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়াবেন তিনি।


শেয়ার করুন